৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনা-৫ আসনে ‘নৌকার কান্ডারি’ হতে চান রাষ্ট্রপতিপুত্র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র ছেলে আরশাদ আদনান রনি।মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন পৌর বিনোদন পার্ক (জুবিলি ট্যাংক) পাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।আরশাদ আদনান একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য।মতবিনিময় সভায় আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। তিনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারবো।’রনি আরও বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীসময়ে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার অধিকার এবং দাবি আছে।’তিনি বলেন, ‘পাবনাবাসীরও অনেক দাবি আছে। এজন্য পাবনার সন্তান হিসেবে আমি পাবনা ও পাবনাবাসীর জন্য কাজ করছি। ভবিষ্যতে আরও কাজ করতে চাই। এরই মধ্যে পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে নৌকার প্ল্যাটফর্ম পেলে আরও বেশি কাজ করার সুযোগ পাবো। এজন্য আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। তবে আমি যদি নৌকা নাও পাই, যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করবো।’বাবার সম্মতি ও ইচ্ছায়ই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে রাষ্ট্রপতিপুত্র বলেন, “রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন। এমনকি উনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো’। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, ‘আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না। প্রধানমন্ত্রী আমাকে সারাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন। তাই এখন তুমি যাও পাবনার মানুষের কাছে। দেখ পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কি না’। সেজন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।”মতবিনিময়কালে পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন রাষ্ট্রপতিপুত্র আরশাদ আদনান।পাবনা সদর উপজেলা নিয়ে পাবনা-৫ আসন। এটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন। এরই মধ্যে এ আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের অনেক নেতা উচ্চ মহলে দেনদরবার শুরু করেছেন। তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page