৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

স্বচ্ছ রাজনীতি ও সততার পুরস্কার পেয়েছেন ভূমি মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আনোয়ারা-কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ খবরে আনন্দের বন্যা বইছে চট্টগ্রামজুড়ে।সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি বঙ্গভবনে যাচ্ছেন শপথ নিতে। নতুন দায়িত্ব গ্রহণের আগে জাবেদ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলানিউজের কাছে।সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।এলাকার ভোটাররা আমাকে আবারও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই এই সম্মান প্রাপ্তি। বিগত ৫ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি, ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছি।তাই বঙ্গবন্ধুকন্যা পদোন্নতি দিয়েছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চাই, দেশবাসীর দোয়া চাই।’১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন সাইফুজ্জামান চৌধুরী। বাবা আখতারুজ্জামান চৌধুরী ও মায়ের নাম নুর নাহার জামান। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। মূলত বাবার মাধ্যমেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তার বাবাও আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আবার নির্বাচিত হন।আখতারুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা। সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএলের নির্বাহী কমিটি এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।ভূমি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে রোববার এলাকায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ হয়েছে। ভূমি অধিগ্রহণে দুর্নীতি বন্ধে তার বিগত সময়ের সাহসী অভিযানের প্রশংসা এখানকার মানুষের মুখে মুখে।আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, সততার পুরস্কার পেয়েছেন সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ভূমি প্রতিমন্ত্রী থেকে ভূমি মন্ত্রীর দায়িত্ব দেয়াটাই তার প্রমাণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

You cannot copy content of this page