৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির লিগস কাপে জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির, মেসির অনবদ্য পারফরম্যান্স প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিল মায়োর্কা ক্রিকেটের ২২ গজে সেঞ্চুরি করা একমাত্র মানুষ নরমান গর্ডন মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ প্রেক্ষাপট: কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা পাকিস্তানের দাপুটে জয়ে সিরিজ শেষ সমতায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, প্রথম দিনের সব টিকিট বিক্রি নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
আন্তর্জাতিক:
নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান জার্মানির বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন: নেপথ্যে কি রাশিয়ার নাশকতা? ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি
     
             

সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির

  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের এক সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। আগামী ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সৌদি আরবে অবস্থান করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, এই সফর পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেও শাহবাজ শরিফ সৌদি আরব সফর করেছিলেন। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা, বৈধ সামুদ্রিক বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার বিষয়ে পাকিস্তান তাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page