১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • “সুপ্ত চাওয়া”
  • “সুপ্ত চাওয়া”

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    টুম্পা সরকার

    আমি মনে প্রাণে চাই,
    আমার দুখের দিনগুলো
    একান্তই আমার স্মৃতিতে লেপ্টে থাকুক।

    আমি হৃদয় দিয়ে চাই,
    উদাসীনতায় ভরা সকাল গুলো
    নির্জনতায় পূর্ণ মধ্যাহ্ন
    বুক হূ হূ করা গোধূলি লগ্ন
    আমার মগজে জমে যাক।

    আমি অন্তরের গহীন থেকে চাই,
    আমার অতীত
    আমার বিষন্ন ভগ্নহৃদয়
    তোরা আমার সঙ্গেই থাক।

    ক্ষুধা ভরা সেই রাত
    জলই জীবন হয় যে রাতে
    অশ্রুসিক্ত কপোল,
    আমার অলিন্দ নামক
    প্রকোষ্ঠে বিস্তৃত হয়ে রয়ে যাক।

    দেহের ব্যবচ্ছেদ করতেই
    যে শিরা উপশিরা,
    পেশি নালী পাওয়া যাবে
    তারাই আমার চিন্তায় থাক।

    শক্তি চাই, শান্তি চাই
    তৃপ্তি নিয়ে আমি বাঁচতেও চাই
    সর্বপরি আমার একটা জীবন চাই।
    একটা জীবন চাই।।

    আসমানী রংয়ের একটা আকাশ চাই
    যে আকাশে মেঘ নেই
    দুহাতটা ছড়িয়ে যাকে
    বলা যায় আমি মুক্ত স্বাধীন।

    আমি আবারও চাই,
    আমি আরও স্মৃতি চাই।

    শুধু চাই না আমি,
    কপটতায় ভরা আপনার জন।
    অক্সিজেন বিহীন সঙ্গ যার
    মুছে যাক,মুছে যাক
    মুছে যাক বারবার।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page