৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • সীতাকুণ্ডে যুবলীগ নেতা ফিরোজকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতিকারীরা
  • সীতাকুণ্ডে যুবলীগ নেতা ফিরোজকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতিকারীরা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় মো. ফিরোজ খান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।১৮ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।নিহত ফিরোজ খান উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।নিহত ফিরোজ উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ফিরোজ তার নিজ এলাকা ত্যাগ করে পালিয়ে ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তার এক বোনের বাড়িতে থাকতেন বলে জানা গেছে।গত শুক্রবার রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে ওই বাড়ি থেকে পার্শ্ববর্তী খালি মাঠে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবলীগ করার কারণেই ফিরোজকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তার পরিবারের সদস্যরা।সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন,নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ডাকাতি এবং দুটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।তার খুনের শিকার হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি মুজিবুর রহমান।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page