৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতক্ষীরাসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে -ক্রীড়া উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক খুলনা>>> যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,সাতক্ষীরাসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে।সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়।এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই।এজেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না।তিনি আজ (শনিবার) সকালে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে।এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার।ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহিদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না।তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে।আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহিদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহিদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসান,উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ বক্তৃতা করেন।সভা পরিচালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী,দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।পরে উপদেষ্টা মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা,পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামন্ডপ পরিদর্শন করেন।পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।বিকেলে উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং মতবিনিময় করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page