১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা
আন্তর্জাতিক:
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত
     
             

সর্ববৃহৎ মুসলিম হাইস্কুলে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম উচ্চ বিদ্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা সোমবার জানান, প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর বিস্তৃত দমনপীড়নের অংশ হিসেবে ফরাসি সরকারের এমন উদ্যোগ।জানা গেছে, বিদ্যালয়টির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে এর অবস্থান। ফরাসি ভূখণ্ডের প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। এখানে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে।তথ্য বলছে, ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি করে বিদ্যালয়টি। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়টিতে ফ্রান্সের নিয়মিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পড়ানো হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।চলতি বছরের অক্টোবরে বিদ্যালয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বর্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছিল, মুসলিম বিদ্যালয়টি গুরুতর প্রশাসনিক ও আর্থিক সমস্যায় ভুগছে। সেই সঙ্গে ফরাসি মূল্যবোধের সঙ্গে যায় না,

এমন কিছু বিদ্যালয়ে শেখানো হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর এমনটাই জানিয়েছে।তবে বিদ্যালয়টির সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় অফিস থেকে এ-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাননি বলে জানান, অ্যাভেরোয়েসের প্রধান শিক্ষক এরিক দুফোর। তিনি বলেন, প্রয়োজনে প্রশাসনিক আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে।জানা যায়, নভেম্বরের শেষের দিকে এরিক দুফোরকে শিক্ষা কমিটির এক বৈঠকে ডাকা হয়েছিল। তখন থেকেই বিদ্যালয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার শঙ্কায় ছিলেন তিনি। গেল সপ্তাহে লিলে রয়টার্সকে এরিক দুফোর বলেছিলেন, প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষায় তারা অন্য যে কোনো বিদ্যালয়ের চেয়েও বেশি কাজ করেন।প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েসের এক অভিভাবক মোহামেদ দাউদি মনে করেন, হাইস্কুলটিতে বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত স্রেফ একটি অবিচার। দাবি করেন, মুসলিমদের প্রতি ফরাসি সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে তিনি সিদ্ধান্তটিকে দেখছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি
সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়

You cannot copy content of this page