২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সরকার অনুমোদনহীন সিএনজি পাম্প বন্ধের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

গোলাম আজম রংপুর

রংপুর নগরীর নাজিরেরহাটে আবাসিক এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয় মেসার্স রওশন ফিলিং স্টেশন কর্তৃক এই পাম্প নির্মাণ করায় ফুলে ফুসে উঠেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।তারা অনতিবিলম্বে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গত, ৩০/০৭/২০২৩ ইং রবিবার মানববন্ধন ও সমাবেশ করেছে স্হানীয় বাসিন্দারা।একই সঙ্গে তারা রংপুরের জেলা প্রশাসক,পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম দুলাল, নাজিরেরহাট দোকান মালিক সমিতির সভাপতি মানিক মিয়া,রক্ত গৌরব ঘাঘট ও মুক্তিযুদ্ধ চেতনা সংরক্ষণ পরিষদের সদস্য জুয়েল রানা রতন, মিজানুর রহমান মিজান, অধ্যাপক আব্দুল আলিম, শিক্ষক বেলাল হোসেন, স্থানীয় মিজানুর রহমান, মোতালেব,জাবেদ আলী, রফিকুল ইসলাম,মাসুদ রানা,শামীমা আক্তার,রাজু ইসলাম,রবিউল ইসলাম, মোজাম্মেল হক,মিলন সরকার,আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন, নুর বক্ত, ফুলু মিয়াসহ অনেকেই। এছাড়াও স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গনমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।লিখিত অভিযোগে জানাগেছে,রংপুর নগরীর নাজিরেরহাট আবাসিক এলাকায় পাম্প নির্মানের কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প স্থাপনের কাজ শুরু করেছে স্থানীয় মেসার্স রওশন ফিলিং স্টেশন নামের একটি প্রতিষ্ঠান। সিএনজি পাম্পটির মালিক দিনাজপুরের পার্বতীপুর এলাকার আব্দুর রশিদ। আবাসিক ও শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এলাকা সত্বেও নির্মাণ কাজের শুরু থেকেই স্থানীয় এলাকাবাসী,শিক্ষার্থী ও সচেতন মহল প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তুু সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প মালিকপক্ষ কোন কিছুর তোয়াক্কা না করে এলাকার কতিপয় সিন্ডিকেটকে ম্যানেজ করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধতা অনুযায়ী সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প স্থাপনের ক্ষেত্রে ৫০০ মিটারের পাশাপাশি এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান,আবাসিক এলাকা থাকলে,এরকম কোন স্থাপনা নির্মাণ করা যাবে না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন,সিএনজি ও এলপিজি গ্যাসের পাম্প নির্মাণ হলে স্থানীয়রা নানা সমস্যায় পড়বেন।কারণ স্থাপনার বিশ মিটার সামনে রয়েছে একটি মসজিদ, ৫০ মিটারের মধ্যে রয়েছে বহুতল বিশিষ্ট ভবন। ২০০ মিটার এলাকার মধ্যে রয়েছে কিন্টারগার্ডেন স্কুল ও মাদ্রাসা এবং ৩০ মিটারের মধ্যে রয়েছে অনেকগুলো বসতবাড়ি। পাশাপাশি রয়েছে স্কুল ও কলেজসহ একাধিক প্রতিষ্ঠান।তাই,অনতিবিলম্বে বিষয়টি তদন্ত সাপেক্ষে,নির্মাণ কাজ বন্ধ ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page