১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র
     
             

শ্রমিকদের খোঁজখবর নিতে আইল্যান্ড পরিদর্শনে মালদীপস্ত বাংলাদেশ দূতাবাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি<<>>

মালদ্বীপস্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এর নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ৮-১০জুন ২০২৩ তারিখে মালদ্বীপের কুলুধুফুসী আইল্যান্ড ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন। হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব মো: সোহেল পারভেজ ও দুতালয়ের কল্যাণ সহকারী, আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। ৮ জুন কুলধুফুসী সিটি মেয়র জনাব আহমেদ আতিফ, কাউন্সিলরবৃন্দ ও সিটি কাউন্সিলের কর্মকর্তাগন প্রতিনিধিদলকে এয়ারপোর্ট এ স্বাগত জানান। পরবর্তীতে সিটি কাউন্সিলে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করন, প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা, বিনোদন, চিকিৎসা ইত্যাদি বিষয়ে সিটি কাউন্সিলের সহযোগিতা চাওয়া হয়। সিটি কাউন্সিলের পক্ষ হতে মানব সম্পদ উন্নয়ন ও খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। উক্ত আইল্যান্ড এ দনবেজ কোম্পানি ও এমটিসিসি কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা হয় এবং তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেয়া হয়। পরবর্তীতে কুলুধুফুসী হাসপাতাল পরিদর্শন করা হয় ও সেখানে কর্মরত বাংলাদেশী চিকিৎসকদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও ৯ জুন সন্ধ্যায় স্থানীয় জামাল উদ্দিন স্কুল অডিটোরিয়ামে কুলুধুফুসী আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।এসময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রদান করেন কাউন্সেলর (শ্রম) জনাব মো: সোহেলপারভেজ। মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে নিজের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে প্রবাসী বাংলাদেশীদের কাজ করার জন্য আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন। এছাড়াও সকলকে কর্মস্থলে জরুরি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন দেশের সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে সরকার প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন এবং এটি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।১০ জুন নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করা হয়। উক্ত আইল্যান্ড কাউন্সিল এর সাথে প্রতিনিধিদলের একটি সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইল্যান্ড এ হাউজিং প্রজেক্ট ও কৃষি প্রকল্পে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা হয় ও তাদের সাথে মতবিনিময় করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page