৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে সিটি মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ক্রীড়াই শক্তি, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার কোন বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে। পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।তিনি আজ (বুধবার) বিকালে নগরীর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার মান উন্নয়নে কাজ করে গেছেন। ক্রীড়াকে আধুনিকায়ন করেছেন বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেমেয়েদেরকে মাঠমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনার জন্য সরকার ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেন। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে, তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান মেয়র।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা ও জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন।অনুষ্ঠানে মেয়র বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। থানা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page