৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

শপথ নিলেন কুমিল্লা ৪ দেবীদ্বারের নবনির্বাচিত তরুন এমপি দক্ষিণ দেবিদ্বারের কৃতি সন্তান আবুল কালাম আজাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেবীদ্বারের রাজনীতিতে মূন্সী পরিবারের মূন্সীয়ানার ৩৮ বছরের রাজনীতির হাত বদল করতে ১৯৮৬-২০২৪ পিতা-পুত্র-চাচা-মামার রাজত্ব থেকে জনগনকে মুক্তি দিতে প্রতিদ্বন্দ্বী হয়ে প্রথমবারই বিপুল ভোটে জয়ী হয়ে শপথ নিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও  ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল কালাম আজাদ ।বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময়
দেবিদ্বারের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসের পরিসমাপ্তির লক্ষ্যে শপথ নেন মো. আবুল কালাম আজাদ।তরুণ এই সংসদ শপথ নিতে গিয়ে গণমাধ্যমকে বলেন, ইনশাআল্লাহ আগামীর দেবীদ্বারকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। সংসদে দেবীদ্বারকে সাজানো সহ উন্নয়ন নিয়ে কথা বলবো।
শপথ গ্রহণের আগে আবুল কালাম আজাদ আরো বলেন, আমার ওপর যে বিশ্বাস আস্থা রেখে জনগন ভোট দিয়েছেন, আমি চেষ্টা করব তাদের প্রতিদান যেন দিতে পারি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইলেও দেবীদ্বারে সেই উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি। সড়ক ও ব্রিজ গুলো ভেঙ্গে আছে।
দেবীদ্বারের মানুষ সিএনজি অটো রিকশার জিবির নামে চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিলো।আমি দায়িত্ব নিয়ে সিএনজি অটো রিকশার চাঁদাবাজি ও গোমতী নদীর অবৈধ ড্রেজিং বন্ধ করব। তিনি বলেন, এই জয় দেবীদ্বারের নির্যাতিত মানুষদেরকে উৎসর্গ করছি।এর আগে ২০২১ সালে জীবনের প্রথম নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দক্ষিণ দেবিদ্বারের সন্তান আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছিলেন।দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসের পরিসমাপ্তির লক্ষ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথমবার অংশগ্রহণ করে চমক দেখিয়েছেন। এবার তার সাথে লড়েছেন একবারের উপজেলা চেয়ারম্যান ও দুইবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।বর্তমান এমপির কেন্দ্রে মাত্র দুইটি ভোট পেলেও তাকে সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলেন ঈগল প্রতীকের এই তরুণ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দু’বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page