২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাতে ঘুমাতে গেলেন ঘরে, পরদিন দুপুরে মিলল দর্জির লাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান দর্জি হাসিনুর রহমান হাসু (৫৮)। এর পরদিন দুপুর গড়িয়ে যাবার পর শয়নকক্ষ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের হাড়োপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে হাসুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসিনুর রহমান ওই এলাকার সোবহান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনুর রহমান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। এরপর রাতের খাবার শেষে নিজ ঘরে একাকি ঘুমাতে যান। বুধবার (১৬ আগস্ট) দুপুর পার হয়ে গেলেও বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার ঘরের দরজায় বাহির থেকে তালা দেয়া এবং ঘরের মেঝের মাটি খোঁড়া দেখতে পান পরিবারের সদস্যরা।এ সময় ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মেঝেতে হাসিনুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানোর পর বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষত রয়েছে। দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে সেটি জানা যায় নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page