৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ” সৌদি আরব কর্তৃক সংবর্ধিত হলেন কবি ও সাংবাদিক কামাল হোসেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

“জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন” বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করলেন চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া উপজেলার প্রবাসীদের সংগঠন “রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ” হাফার আল বাতেন, সৌদি আরব। গত ২৫ শে জুন, ২০২৩ ইং হাফার আল বাতেনস্থ একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সম্মানিত সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক আলহাজ্ব আলী আজগর।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ রুহুল আমিন, আকতার হোসেন, আব্দুল কুদ্দুছ, সিনিয়র সহ- সভাপতি আমিনুল হক আবু ও মোঃ শহিদ। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে কর্মরত কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সংশ্লিষ্ট সকল সম্পাদক মন্ডলি ও সদস্যবৃন্দ।এতে বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সফর শেষে সৌদি প্রবাসে ফেরায় সংগঠনের অন্যতম উপদেষ্টা মোঃ আকতার হোসেন, আব্দুল কুদ্দুছ, আবু তাহের ও মুহাম্মদ এনামকে এবং সংগঠনের সম্পাদক মন্ডলির সদস্য মুহাম্মদ মুফিজকেও স্বদেশ গমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে এই সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো মানবিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার উদাত্ত আহ্বান জানান।শেষে রাত্রীভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page