২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়নে জোর দিলেন তথ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর পৃথিবীর চমক ইরান যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু এক ক্লিকেই জানুন কোন পাম্পে তেল আছে বই পৌঁছাবে পাঠকের দোরগোড়ায় সাতকানিয়ায় নতুন দিগন্ত
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • রাঙ্গুনিয়ায় গুলিতে মা-সহ বিএনপি নেতা গু’লিবিদ্ধ
  • রাঙ্গুনিয়ায় গুলিতে মা-সহ বিএনপি নেতা গু’লিবিদ্ধ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মীর জাহেদ রাঙ্গুনিয়া (প্রতিনিধি)
    রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (২২ মার্চ) রাত ৮ টার পর নিজ বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা গুলি করেছে বলে নিশ্চিত করেন তার পিতা রশিদ আহমদ।

    তার বাবা জানান, চারজন দুর্বৃত্ত অস্ত্র হাতে নিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করলে এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুরুতর গুলিবিদ্ধ হয়। এতে তার মা আছিয়া বেগম (৭০) ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার দুপায়ে গুলিবিদ্ধ হয়।

    ‎গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির রশিদ আহমদের ছেলে। সে সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।

    ‎পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসকের সাথে যোগাযোগ করে জানা যায় তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও তার মা ও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।আরো জানা যায় একই ঘটনায় দুর্বৃত্তরা তার বাবাকেও পিটিয়ে আহত করেছেন।

    ‎‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন জানান প্রকৌশলী ওসমানের গুলিবিদ্ধের ঘটনা সঠিক। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিয় ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেনাবাহিনী ও র্যাবের পৃথক দল ঘটনাস্থলে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করছি।তিনি আরো বলেন সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page