২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙামাটি প্রতিনিধি>>> রাঙামাটির সোনালী ব্যাংক ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।জানা গেছে,রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার।তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে।চাকরির সুবাধে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন।তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত আছেন।প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তারা জানান,পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল ইসলাম।২০৩৩ সাল পর্যন্ত তার কর্মজীবন ছিল।আজ রোববার দুপুরে ব্যাংক থেকে চার তলায় খাবার খেতে উঠার পর তিনি আর নিচে নামেননি।ধারণা করা হচ্ছে,দুপুর ২টা থেকে ৪টার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে।সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন,বিকালের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই।পরে পুলিশকে জানানো হয়েছে।পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে জানানো হয়েছে।ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার।তিনি জানান, মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মর্গে নিয়ে রাখা হবে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page