৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

যাত্রী সেজে স্বর্ণের চেইন ছিনতাইকালে ৪ নারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেল স্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রী সেজে স্বর্ণের চেইন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সবার বাড়ি একই গ্রামে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামে এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশন এলাকায় নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন।সে সময় ছিনতাইকারী চারজন পরিকল্পিতভাবে একই ইজিবাইকে উঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।ওসি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশলে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page