২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মালদ্বীপ প্রবাসীদের প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে রাষ্টদূতের আহ্বান,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশ সরকার কর্তৃক সম্প্রতি চালুকৃত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটরিয়ামে গতকাল রোজ শুক্রবার ১৫ ই সেপ্টেম্বর, বিকাল ৫ টায় এক বিশেষ সভা আয়োজন করা হয়।
উক্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, সভার শুরুতেই সর্বজনীন পেনশন স্কিম-এর উপর নির্মিত বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়,অতঃপর মালদ্বীপস্থ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেড-এর সম্মানিত সি.ই.ও জনাব মোহাম্মদ মাসুদুর রহমান পেনশন স্কিম এর জন্য প্রয়োজনীয় ব্যাংক একাউন্ট খোলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মোঃ সোহেল পারভেজ সর্বজনীন পেনশন স্কিম (প্রবাস) এর বিভিন্ন সুবিধা ও নিয়মকানুন সম্পর্কে আলোকপাত করেন। পরবর্তী পর্যায়ে পেনশন স্কিম ও অন্যান্য বিভিন্ন বিষয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সবশেষে সভায় হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথির প্রদান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনের অংশ হিসেবে বাংলাদেশের সকল নাগরিককে স্বাবলম্বী করা ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বর্তমান সরকার। তিনি মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশীদের এই পেনশন স্কিম-এ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
পরিশেষে, উপস্থিত অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page