১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা বেঙ্গালুরুতে প্রেমিকের সহায়তায় স্বামী ও শিশুপুত্রকে মৃত্যুর ঘটনায় অভিযোগ কুমিল্লায় ৩ লাখ ইয়াবাসহ প্রাডো গাড়ি জব্দ, দুই মাদক কারবারি আটক উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওসির! ২৪ ঘণ্টার মধ্যে মাদক ছাড়ুন হামের টিকা থেকে বঞ্চিত ১৬ লাখ শিশুকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
আন্তর্জাতিক:
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক
     
             

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মুইজ্জো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি 

ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন।মোহাম্মদ মুইজ্জোকে ‘ভারত বিরোধী’ নেতা হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন।গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম ধাওরু জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। আর ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।মোহাম্মদ মুইজ্জো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অর্থ হলো— দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ভারতের যে প্রভাব রয়েছে সেটি কমে যাবে। অপরদিকে বাড়বে চীনের প্রভাব।ভোট গণনা শেষ হওয়ার আগেই মুইজ্জোর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস শুরু করেন। আহমেদ আজান নামের এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জোকে অভিনন্দন। লড়াই এখনো শেষ হয়নি। ইন্ডিয়া আউট।’মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল।তখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। এমনকি ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নিয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি
যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ

You cannot copy content of this page