১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মারতে হবে কেন হিরো আলমকে?

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলামিস্টঃ সাদেকুল ইসলাম>>

হিরো আলমকে নিয়ে এতদিন কিছু বলিনি কিংবা লিখিনা। কেননা তাকে নিয়ে কিছু লেখার বা বলার প্রয়োজন মনে করিনি।আজ তাকে নিয়ে কিছু লিখতে নিজেকে বাধ্য করতেছি।মোঃ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম,সমাজে অবহেলিত একজন মানুষ। যিনি ছোটবেলায় খুব কাছে থেকে দেখেছেন কষ্ট আর অবহেলাকে।অনেক ঘাত-প্রতিঘাত, কষ্ট সহ্য করেছেন তিনি। তবুও নিজেকে নিয়ে হতাশ হননি তিনি, সবসময় নিজেকে তুলে ধরতে চেয়েছেন। চেষ্টা চালিয়েছেন জীবনে সফলতা লাভ করার। ঝালমুড়ি বিক্রি, সিডির ডিক্স বিক্রি,ডিস লাইনের ব্যবসা,গান,শর্ট ফিল্ম অত:পর আজকের জাতীয় নির্বাচন। এসব কিছুর পেছনে ছিলো তার প্রবল ইচ্ছাশক্তি আর আপ্রাণ চেষ্টা ও নিজের উপর প্রবল বিশ্বাসবোধ।এই লোকটি কখনো নিজেকে পেছনে তুলে ধরেননি,সব সময় চেষ্টা করেছেন উপরে তুলে ধরতে। পেছনে কে কি বললো তা বিন্দু মাত্র ও কর্ণপাত করেননি।মানুষ তাকে নিয়ে হাসি,তামাসা, ঠাট্টা করে সেটাও তিনি কর্ণপাত করেন নি।বরং নিজেকে দাঁড় করিয়েছেন নতুনত্বের গতিধারায়। একের পর এক নিয়ে এসেছেন গান,কবিতা ও অভিনয়। তিনি সকলের হাসি তামাশার পাত্র হলেও আজ অব্দি কোনোরকম নারী কেলেংকারীর খাতায় নাম উঠেনি তার (যেখানে বাংলাদেশের অনেক উচ্চ মহলের কর্মকর্তারা নারী কেলেংকারীর সাথে জড়িত)।এবার আসুন, নির্বাচন নিয়ে কথা বলি।বাংলাদেশ গনতান্ত্রিক দেশ।এদেশে রাজনৈতিক অধিকার রয়েছে সকল নাগরিকের। রাজনৈতিক কর্মকাণ্ডে অসংখ্য গ্রহণ করতে পারে যে কেউ।(দার্শনিক এরিস্টটল বলেছেন গনতন্ত্র হলো মূর্খের শাসন) হিরো আলম তার নিজ আসন(বগুড়া)থেকে গত জাতীয় নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি হাল ছাড়েন নি,থেমে থাকেন নি কোনো বাধায়। আবারো বগুড়া থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মন জয় করেছিলেন,যদিও নির্বাচনে জয় লাভ করতে পারেন নি।এবার ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি।তাকে অযোগ্য, মূর্খ বলে যদি জয়ী হতে দেয়া না হয়,সে সংসদে আসলে যদি সংসদের অবমাননা হয় তাহলে হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন তাকে নির্বাচন করার অনুমোদন দিলো কেন?????সকলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে তাই নির্বাচন কমিশন তাকে অনুমতি দিয়েছেন।তাহলে একজন প্রার্থীকে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন কর্তৃপক্ষ নিরাপত্তা দিবেনা কেন???কেন তাকে ভোট কেন্দ্রে মারধর করা হবে??আজ হিরো আলম নির্বাচনে দাঁড়িয়েছে বলে সে মাইর খাবে, তাহলে কাল আমি,আপনি আমরা দাঁড়ালে আমরাও খাবো!!!এর প্রতিকার কি নাই দেশে?????ধিক্কার জানাই বাংলাদেশের ঐসব রাজনৈতিক দলের উপর যে দলের নেতা কর্মীরা নিজেদের ক্ষমতা লাভের আশায় অন্যায় ভাবে অন্যের উপর চরাও হয়।ধিক্কার জানাই ঐসব আইনশৃঙ্খলা বাহিনীর উপর,যারা দায়িত্ব পেয়েও সঠিক ভাবে দায়িত্ব পালন করেনা।হিরো আলমের উপর হামলার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page