২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে বিধবা নারীর সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

আসামীর কর্তৃক হত্যা মামলা তুলে নিতে, খুন জখমের ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতারসহ দ্রুত বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী নিহতের মা খুলনার কয়রার আমাদী ইউনিয়নের বেজপাড়া গ্রামের বিধবা ভুক্তভোগী অসহায় নারী পারভীন আক্তার। ৭ অক্টোবর শনিবার দুপুরে কয়রা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসনের প্রতি এই দাবি জানান। এ সময় বিধবা মহিলার ছেলে তোরাব আলী, নিহত ছেলের বউ নারগিস খাতুন ও তার ০৩ মাসের শিশু সন্তান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারভীন আক্তার বলেন, আমি একজন দিনমজুর অসহায় বিধবা মহিলা। আমার ছেলেকে পরিকল্পিত ভাবে বিদ্যুতের তার বিছিয়ে কারেন্ট সটে মেরে ফেলা হয়েছে।আসমার মৃত্যু সন্তান ইয়াছিনের এক মাত্র ০৩ মাসের শিশু কন্যা সন্তান ও বিধবা স্ত্রী নিয়ে আমি দিশেহারা হয়ে সন্তান হারা শোকে আমি কাতর৷ এমতাবস্থায় আমার পরিবারের তেমন কোন অবিভাবক না থাকায় সেই দুর্বলতার সুযোগে আসামী ও আসামী পরিবারের সদস্যগণ মামলা তুলে নিতে নানা ভয়ভীতি,জীবন নাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।লিখিত বক্তব্যে পারভীন আক্তার আরো দাবী করেন আসামীরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে আসছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন ঝুঁকিতে থাকার আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেফতারসহ সন্তান হত্যার দ্রুত বিচার দাবি করে তিনি বিধবা নারী হিসাবে অভিভাবক শূন্য থাকায় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।
এব্যাপারে আসামী ও আসামী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর বিধবা পারভীন আক্তারের বড় ছেলে ইয়াছিন সানা সন্ধায় মাছ ধরার জন্য বিলের উদ্দেশ্যে রওনা হলে বেজ পাড়া গ্রামের প্রতিবেশী সুশীল মিস্ত্রীর ছেলে রবেন মিস্ত্রী ও ভবেন মিস্ত্রীর ক্ষেতে কাছে পৌছালে আগের থেকে ক্ষেতের চারিদিকে বেষ্টনি আকারে এ্যালমুনিয়ামের ( গুন তার) বৈদ্যুতিক তার থাকায় অসাবধানতা বসত পায়ে স্পর্শ করিলে বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইয়াছিন মারা যায় তার সাথে থাকা অপর সহযোগী আছাদুল সানা গুরুত্বর আহত হন। এ ঘটনায় নিহতের মা বিধবা পারভীন আক্তার গত ১০ সেপ্টেম্বর কয়রা থানায় রবেন মিস্ত্রী (৫০), ভবেন মিস্ত্রী (৫৩), উভয় পিতা সুশীল মিস্ত্রী , ও দেবজয় মিস্ত্রী পিতা মৃত সমরেশ মিস্ত্রীকে আসামী করে মামলা দায়েন করেন। ১ নং আসামী রবেন মিস্ত্রি জেল হাজতে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page