১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • মহেশখালী মনির হত্যাকান্ডে প্রকৃত খুনিদের বের করার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
  • মহেশখালী মনির হত্যাকান্ডে প্রকৃত খুনিদের বের করার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব  প্রতিবেদক >>> মহেশখালী উপজেলার শাপলাপুরের ষাইটমারা এলাকায় একটি চিংড়ী ঘেরে রাতের অন্ধকারে ডাকাতের গুলিতে নিহত মনির আহমদের প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবি এবং উক্ত মামলায় নিরাপরাধ ব্যক্তিদের আসামি করে তাদের পরিবারের উপর হয়রানি বন্ধ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    ৯ নভেম্বর শনিবার বিকাল ৪টায় মহেশখালীস্থ কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য
    ছাবেকুন নাহার,রোজিনা,মুর্শিদা,হালিমা,নুর আশা,নাছিমা আকতার বলেন- আমরা শুরুতেই নিরহ নিহত মনির আহমদ হত্যার প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানাচ্ছি। এঘটনায় আমাদের পরিবারের লোকজনদেরকে ঝাপুয়া এলাকার একটি পক্ষ পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে। আমাদের ঘরে কোন পুরুষ নেই বর্তমানে। এঘটনায় পর ঝাপুয়া এলাকার রাসেল,ফিরোজ, জমির,সরওয়ারের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে আমাদের ধান কেটে লুট করে নিয়ে গেছে, এছাড়াও তারা আমাদের লবণ বিক্রির চেষ্টা চালাচ্ছে এবং চিংড়ী প্রজেক্ট দখলে নিয়েছে। নিহত মনির আহমদ হত্যার পর কারা লাভবান হচ্ছে এবং লুটপাট চালাচ্ছে তা তদন্ত করে তাদের দুএকজনকে আইনের আওতায় আনলে নিরীহ মনির আহমদের প্রকৃত খুনিদের রহস্য উদঘাটন হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ আমাদের বাড়িঘর, ধান,লবণ লুট থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের পরিবারের লোকজনকে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুষ্ট তদন্ত করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page