২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মহাদেবপুরে দেড় হাজার চাষি পেলেন প্রণোদনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দেড় হাজার চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা। শুক্রবার (২৩ জুন) সকালে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান এতে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। তিনি জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ব্যবহারের মাধ্যমে উদপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় এবার এক হাজার ৩৩৫ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য উফশী জাতের রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দুই কেজি এবং ৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন এক রোল, সুতলী দড়ি এক ব্যান্ডিল, বালাইনাশক একটি ও নগদ দুই হাজার ৯৩২ টাকা পঞ্চাশ পয়সা করে বিতরণ করা হবে।প্রধান অতিথির বক্তব্য দানকালে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। জনতার জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কথা উল্লেখ করে বলেন, সামনে আবার ভোট আসছে। মানুষ এ সরকারের উন্নয়ন দেখে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page