২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মহাদেবপুরে কৃষকলীগের বর্ধিত সভা : আগের কমিটি বহাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পী এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলা কৃষকলীগ ও ১০টি ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পীকে সভাপতি, আব্দুর রাজ্জাক সরদারকে সাধারণ সম্পাদক ও সামির উদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। সম্প্রতি এই কমিটি ভেঙ্গে না দিয়ে, বা কমিটির কোন সাধারণ সভা না করে নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত উপজেলা কৃষকলীগের যে আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হয়।সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, শ্রী প্রভাত ব্যাণার্জী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র বাবু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, নাহিদ মোস্তফা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস, এম, জার্জিস আলম, সুলতান সালাউদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page