১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ
  • মহাদেবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার : অপহরণকারি আটক
  • মহাদেবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার : অপহরণকারি আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মহাদেবপুর নওগা প্রতিনিধি :

    নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণের পাঁচ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে এবং অপহরণের অভিযোগে মোহাম্মদ রকি (২০) নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার (১২ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
    মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ৭ মে বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাঁন্দাশ বালিকা বিদ্যালয়ের মোড় থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৫) ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে ওই ছাত্রীর মা মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে হাতুড় থেকে ভিকটিকমে উদ্ধার করে এবং আসামীকে আটক করে। শনিবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।#

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page