৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ভারতের সঙ্গে দরকষাকষি করতে প্রয়োজন নির্বাচিত সরকার: সালাহউদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুমিল্লা জেলা প্রতিনিধি >>>দীর্ঘ ৯ বছর পর প্রকাশ্যে কোনও দলীয় কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ আগস্ট) কুমিল্লা সদর উপজেলায় গোমতী বাঁধ ভেঙে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ-পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

এর আগে সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সালাউদ্দিন আহমেদ কুমিল্লার উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘ভারতের সাথে দরকষাকষি করার মতো গত ১৫-১৬ বছরে কোনও সরকার ছিল না। তাদের সাথে দরকষাকষি করতে হলে দেশে একটি জনগণের নির্বাচিত শক্তিশালী সরকার থাকা দরকার।’
তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা তুলে ধরেন। একইসঙ্গে বন্যার্তদের পাশে থাকতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাও তুলে ধরেন সালাউদ্দিন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যতদিন এ বন্যা থাকবে, ততদিন বানভাসি মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে।
তিনি বলেন, ভারতের উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের জান-মাল গেছে, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমির ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি।
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সঙ্গে কথা বলা বা দরকষাকষি করার মতো কোনও সরকার ছিল না। এই পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।
গত ৫ আগস্টের পর ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেশের সাধারণ মানুষের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, তারা সফল হয়নি। দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ দলমত নির্বিশেষে সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে তারা সফল হবে না। ধর্ম যা-ই হোক, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমরা সবাই বাংলাদেশি, এ দেশের নাগরিক। বাংলাদেশি পরিচয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ।
পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় আরও ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিপুল সংখ্যা জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page