৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ভয়াবহ বন্যা ও পাহাড় ধ্বসে লামা পৌরসভায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানের লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেছেন, সম্প্রতি প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড় ধ্বসে পৌরসভা এলাকার ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ঘর বিধস্থ হয়ে ক্ষতিগ্রস্ত হয় ২০০ পরিবার ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৫০০ পরিবার। এছাড়া ১ হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়। বন্যার পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নিয়ে শনিবার বিকেলে লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ বীর বাহাদুর হলরুমে আয়োজিত মতবিনিময়কালে এ ক্ষতির পরিমাণ তুলে ধরেন তিনি। এ সময় তিনি আরও জানান, পৌরসভার অভ্যন্তরীন বিভিন্ন সড়ক ভেঙ্গে চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। ৮৫ ভাগ আবাদী জমির ফসল নষ্ট হয়। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর সহ অসংখ্য গবাদি পশু ও হাঁস বন্যার পানিতে ভেসে গেছে। এছাড়া এলাকার নব্বই ভাগ রিংয়েল, টিউবওয়েল ও মৎস্য চাষের পুকুর বনায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২ হাজার ৯শ পরিবারের মাঝে খাদ্য শস্য ও ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলেও জানান পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান জেলা প্রশাসন, উপজেলা পরিষদ বন্যা কবলিতদের মানবিক সহায়তা করেছেন।
মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, মোহাম্মদ রফিক, মো. সাইফুদ্দিন, উশৈথোয়াই মার্মা, মরিয়ম বেগম, সাকেরা বেগম, প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জুলকার নাঈম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page