২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বৃষ্টিতে বাড়ির পাশে ডোবায় জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার ঈশ্বরদীতে খাদের পানিতে ডুবে তাইয়েবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের ভেলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাইয়েবা ভেলুপাড়া এলাকার রেহান প্রামানিক রাজুর মেয়ে।স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত দোতালা ভবন অপসারণের পর সেখানে খাদের সৃষ্টি হয়। গত এক সপ্তাহের বৃষ্টিপাতে সেখানে পানি জমেছে। তাইয়েবা তার মা তানিয়ার সঙ্গে বিকেলে বাড়ির পাশে বসে ছিল। তানিয়ার মা বাড়ির ভেতরে গিয়ে কিছুক্ষণ পরে এসে দেখে তাইয়েবা নেই।আশপাশে খোঁজাখুঁজির পর ডোবার কাছে গিয়ে দেখতে পান- তাইয়েবার জামা ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম তাইয়েবার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page