৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (ইউএসআই) এর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অংশীজনের সভা আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের গুরুত্ব রয়েছে। থাইরয়েড হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আয়োডিনের অভাবে মানবদেহে থাইরয়েড হরমোনের কার্যক্রম বিঘ্নিত হয়। স্থান, কাল ও পাত্র ভেদে সকল শ্রেণির মানুষ প্রতিদিন নিদিষ্ট পরিমান লবণ গ্রহণ করে। তাই লবণে আয়োডিনযুক্ত করা হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে আয়োডিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন চেয়ারম্যান।খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেনারেল ম্যানেজার অখিল রঞ্জন তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর প্রজেক্ট ম্যানেজার আবুল বাশার চৌধুরী। গেইনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই অনুষ্ঠানের আয়োজন করে।সভায় জাননো হয়, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে লবণ উৎপাদন হয় ২২লাখ ৩২ হাজার আটশত ৯০ মেট্রিকটন, যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন।সভায় খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লবণ উৎপাদনকারী, লবণ ব্যবসায়ী, লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page