৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ফেনী সোনাগাজীর অপহৃত মাদরাসা ছাত্রি গাজীপুরে উদ্ধার অভিযুক্ত গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে পরীক্ষা শেষে মাদরাসা থেকে ফেরার পথে অপহরণের শিকার হওয়া মাদরাসাছাত্রীকে তিন দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী অভিযুক্ত মো: ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সোমবার পরীক্ষা শেষে মাদরাসা থেকে ফেরার পথে ওই ছাত্রী অপহরণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা হাফেজ উল্যাহ বাদী হয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে মো. ইয়াছিন, তার সহযোগী অটোরিকশাচালক আবদুল খালেকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে অটোরিকশা চালক আবদুল খালেককে গ্রেপ্তার করে পুলিশ।মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহরণের শিকার ওই ছাত্রী উপজেলার স্থানীয় একটি মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ইয়াসিন। সোমবার সকালে পরীক্ষা দিতে ওই ছাত্রী তার ভাই ও চাচাতো বোনের সঙ্গে মাদরাসায় যায়। পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ইয়াসিনসহ কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করেন। এসময় তারা ওই ছাত্রীর ভাই ও চাচাতো বোনকে মারধর করে অটোরিকশা থেকে তাকে নামিয়ে নিয়ে যান।মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, মামলার পর গ্রেপ্তার আবদুল খালেকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত হই।তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের থানায় আনা হবে। আজ শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম হাসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ইয়াছিনকে শুক্রবার আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page