২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী অপহরণ মামলায় একজন গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে ভাইকে মারধর করে জোরপূর্বক এক মাদরাসা ছাত্রীকে অপহরণ মামলার অন্যতম আসামি সিএনজি অটোরিকশা চালক আবদুল খালেক কে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আবদুল খালেক ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।পুলিশ, ভুক্তভোগির পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় বখতারমুন্সি ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রী মাদরাসায় যাওয়া-আসার সময় প্রেমের প্রস্তাবে দীর্ঘ দিন যাবৎ নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে মো. এয়াছিন উত্ত্যাক্ত করে আসছে। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার দুপুর দেড়টার দিকে এয়াছিন ১০-১৫জন সাঙ্গপাঙ্গ নিয়ে নাজিরপুর গ্রামের কন্যার মা’র পুলের উপর অবস্থান নেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী ও তার বড় ভাই সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। কন্যার মা’র পুলের উপর গেলে এয়াছিনের নেতৃত্বে তার বখাটে সহযোগিরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে ছাত্রীর ভাইকে এলোপাথাড়ি মারধর করে এবং তার সাথে থাকা মুঠোফোন, মাণি ব্যগ ছিনিয়ে নেন। এসময় পূর্ব থেকে ওঁৎপেতে রাখা অপর একটি সিএনজি অটোরিকশাযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতভর অভিযান চালিয়েও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ ও চালককে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহযোগি এক আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। মামলার মূল আসামি সহ বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page