২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফেনীতে বন্যাদুর্গত এলাকার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‌্যাব-৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> ফেনী জেলার চলমান ভয়াবহ বন্যায় বন্যার্ত ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‌্যাব-৭, চট্টগ্রাম।

প্রতিষ্ঠালগ্ন হতে আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি দেশের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক কার্যক্রমে সর্বাগ্রে থাকে এলিট ফোর্স র‌্যাব। যে কোন আপদকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব। ফেনী জেলার বন্যা কবলিত অসহায় মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য এই দূর্যোগপূর্ণ মুহূর্তে র‌্যাব জনমানুষের বন্ধু হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব ফোর্সেস বিভিন্ন বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় র‌্যাব-৭ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, যেমন- চাল, ডাল, তেল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, ইত্যাদি বন্যার্ত মানুষের মাঝে প্রদান করছে। অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না, এধরনের অসহায় মানুষকে খুঁজে বের করে র‌্যাব-৭ এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা দুর্গত এলাকাসমূহের পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ ও ৩১ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা এবং সোনাগাজী উপজেলায় বন্যাদুর্গত এলাকার ৬০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, যেমন- চাল, ডাল, তৈল ইত্যাদি ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার যেমন- চিড়া, মুড়ি, গুড় সহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি, ইত্যাদি বিতরণ করে। এছাড়াও গত ২৫, ২৬ এবং ২৮ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর ও দাগনভূঁইয়া- এই চার উপজেলার বন্যাদুর্গত ১৩৫০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, এবং বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে পড়া যাত্রীগণ এবং আশ্রয়স্থলসমূহে আশ্রয় গ্রহণকারীদের মাঝে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র‌্যাব-৭ জনমানুষের পাশে থেকে কাজ করে যাবে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে র‌্যাব-৭। র‌্যাব-৭ মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব-৭ কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফেনী জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাব-৭ এর প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদান সহ যে কোন প্রয়োজনে সকলকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page