৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো তাইব (৫) ও তাহমিদ (৫)।বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ে ওই দুই শিশু। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায়।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page