২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

প্রাইভেটকারের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

প্রাইভেটকারের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া আক্তার লামিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে পাবনা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত লামিয়া মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু লামিয়াকে নিয়ে মোটরচালিত ভ্যানে করে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া যাচ্ছিলেন মা সাথি খাতুন। পথে ইক্ষু খামারের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাথি খাতুনের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু লামিয়া খাতুন। এসময় সাথী খাতুন ও ভ্যানচালক আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page