২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

প্রবাসীদের স্বার্থ রক্ষায় একজন নিবেদিত মানুষের নাম রিয়াজুল ইসলাম কাওছার। আজ একুশে জানুয়ারী তার শুভ জন্মদিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডেস্ক >>>
রিয়াজুল ইসলাম কাওছার প্রতিষ্ঠাতা সভাপতি মিলান বাংলা প্রেসক্লাব ইতালি,প্রধান উপদেষ্টা ইউরো বাংলা প্রে ক্লাব,মুখপাত্র প্রবাসী অধিকার সংস্থা, উপদেষ্টা প্রথম আলো বন্ধুসভা মাদারীপুর,নান্দনিক মাদারীপুর,তারুণ্য পরিবার মাদারীপুর,সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি
প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর,সহ
ইউরোপের পথে-প্রান্তে সংবাদের খোঁজে দূরান্ত ছুটে চলা কঠোর পরিশ্রমি আত্মপ্রত্যয়ী একজন সংবাদ শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম কাওছার।যিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাসে থাকতে ভালোবাসেন বলেই নিজের নামে সাংবাদিক না লিখে লেখেন সংবাদ শ্রমিক,তার এই মহানুভবতার জন্য কুড়িয়েছেন অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। যিনি মাদারীপুর জেলার চরমুগরিয়ার খাগদী গ্রামের তাঁর নানা বাড়িতে ২১,জানুয়ারী জন্ম গ্রহণ করে ছিলেন।তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার মহিষের চর গ্রামে।ছাত্র জীবন থেকেই তিনি রাজনৈতি, সাংস্কৃতিক, সাহিত্যচর্চা ও বিভিন্ন সামাজিক কাজে জরিত ছিলেন অতোপ্রত ভাবে। তিনি সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের এম এ বাঙলা বিভাগে অধ্যায়নরত অবস্থায় প্রথম প্রকাশিত হয় তার দাগ নামের কাব্য গ্রন্থটি। এরপর ২০১০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার দ্বিতীয় প্রকাশনা “নীলকষ্ট” কাব্য গ্রন্থটি এবং ২০২০ এর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় ৪২ পর্বের প্রবন্ধের বই ‘ভাবনাগুলো ভাবিয়ে যায়”। সাংবাদিকতা পেশায় কাজ করেছেন দৈনিক সুবর্ণ গ্রাম, দৈনিক প্রথম আলো, দৈনিক ভোরের কাগজ,দৈনিক অর্থনীতি,দৈনিক প্রান্ত, সাপ্তাহিক আড়িয়াল খাঁ,দৈনিক স্বদেশ বিদেশ,বাংলা টিভি,এটিএন বাংলা,জয়যাত্রা টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমে। বর্তমানে তিনি একুশে টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে এবং দৈনিক একুশ দর্পন এবং দৈনিক ব্যতিক্রমের সহ সম্পাদক,দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিনের ইউরোপ বিশেষ প্রতিনিধি, শিকড় টিভির নির্বাহী পরিচালক সহ দৈনিক দেশ সংবাদের ইউরোপ ব্যুরো চিফ হিসেবে কাজ করছেন। প্রবাস জীবনের নানা বাঁধা-বিপত্তি অচেনা দূর্গম পথ অতিক্রম করে আজ তিনি সাফল্যের তিঁলক ললাটে এঁকেছেন নিরলস অধ্যবসায় আর একনিষ্ঠতার সিঁড়ি ডিঙ্গিয়ে আজ মসৃণতার মাধ্যমে বাঙ্গালি সংস্কৃতি আর প্রবাসীদের স্বার্থরক্ষায় সমাজের বিভিন্ন স্তরে কাজ করে চলছেন নিরলসভাবে, কখনও রাজনীতির মাঠে,কখনও সাংবাদিকতার প্লাটফর্মে, দাঁড়িয়ে আবার কখনও নাটকের মঞ্চে,কবিতার আসরে,কখনওবা সামাজিক বেড়াজালের ভীড়ে লাল সবুজের পতাকা হাতে সমচেতনায় জয়োল্লাসে গেয়েছেন দেশ প্রেমের গান। আমরা দেখেছেন এই করোনা মহামারীর দুর্যোগময় পরিস্থিতিতে তিনি, তার কর্ম থেকে পিছনে ফেরেননি সাংবাদিকতার মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশিদেরকে তিনি সব ধরনের সংবাদ দিয়েছেন এবং সাধারণ মানুষের পাশেই ছিলেন।তিনি সাহিত্যচর্চা ও বহির্বিশ্বে সাংবাদিকতায় গণমাধ্যমে বাংলাদেশকে তুলে ধরে বিশেষ অবদানের জন্য গ্রীস, ইতালি,স্পেন,ফ্রান্স,
পর্তুগাল,ভারত ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য সম্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি ঢাকার স্বনামধন্য এভিয়েশন কলেজ ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সাইন্স এন্ড ম্যানেজমেন্টের পিআরও হিসেবে কর্মরত ছিলেন এরপর ২০১৯ এ সাংবাদিকতা ও প্রবাসী যান্ত্রিক জীবনের ব্যস্তায় কলেজের থেকে সেচ্ছায় অব্যহতি নেন সম্মানের সাথে।প্রবাসীদের স্নেহের ছায়াতলে ভালোবাসার সিঁক্ত অশ্রুজলে হাত ধরে ছুটেছে ইউরোপের পথে-ঘাটে,সমাজের প্রতিটি কাজের ধাঁপে,সময়ের বাঁকে আকা-বাঁকা পথ পেরিয়ে কাটিয়েছি অনেক গুলো বছর।অসাধারণ প্রতিভার বহুমাত্রিক কাজের মধ্যে রয়েছে অনেক গুলো পরিচয়,মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি,শিকড় সংগঠনের সাংগঠনিক সম্পাদক,বাংলার মুখ ইতালির সভাপতি, মাদারীপুর প্রবাসী ভি আইপি ক্লাবের সমন্বয়কারী, এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক (ঢাকা উত্তর কমিটি),মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ইতালির সদস্য,ও সেচ্ছাসেবক লীগ মিলান ইতালির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন বেশ কয়েক বছর ধরে। তিনি এছাড়াও অনেক গুলো সামাজিক,রাজনৈতিক সংগঠন নেতৃত্বের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন সমাজের কল্যাণ মূলক কাজে।যিনি একাধারে সাংবাদিক, কবি,লেখক,কলামিস্ট,নাট্য পরিচালক,আবৃত্তিকার,অভিনেতা,মডেল ও টকশো প্রেজেন্টার সহ নানা গুণে-গুনান্বিত সর্বোপরি একজন রেমিট্যান্স যোদ্ধা,একজন প্রবাসী।যার নাম রিয়াজুল ইসলাম কাওছার।যিনি সব সময় বিভিন্ন গণমাধ্যমে টকশোতে কথা বলেন প্রবাসীদের স্বার্থ রক্ষায়। বর্তমানে তিনি বিভিন্ন টেলিভিশন টকশোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবী রেখেছেন ওয়েজ অনার কল্যাণ বোর্ডের কার্ড করা বিহীন প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণ করার জন্য এবং
প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রনোদনা নয় বরং পেনশন সুবিধা প্রদানের জন্য এছাড়া প্রবাসীদের পক্ষ থেকে মহান জাতীয় সংসদে প্রবাসীদের সংরক্ষিত আসনে এমপি মনোনীত করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী একজন প্রবাসীদের পক্ষ থেকে করা,যাতে করে তিনি মহান জাতীয় সংসদে অসহায় নির্যাতিত প্রবাসীদের কথা তুলে ধরতে পারেন।তিনি তাঁর প্রতিটি কাজের সাফল্যের পিছনে তার বাবা-মায়ের দোয়ার বরকত মনে করেন,আর তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার পিতা ও মাতাকেই জানেন। তাঁর জীবনের শেষ ইচ্ছা, তিনি আগামীতে একটি চ্যারেটিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান,যেখানে,থাকবে অনাথ,এতিম ও অসহায় অগ্রজ, এবং সেখানে কোরআন শিক্ষার জন্য হাফেজী মাদ্রাসা ও অসহায় রোগীদের জন্য থাকবে দাতব্য চিকিৎসালয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তার এই ইচ্ছে গুলো যেনো পুরন হয়। এবং তার
সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি.যেন তিনি দেশ ও দশের জন্য আরো ভালো ভালো কাজ করতে পারেন।শুভ জন্মদিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন
সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরে মহাসমারোহে মহানবমী উদযাপিত
সাতকানিয়া-লোহাগাড়ায় দুর্গোৎসবে এমপি শাহজাহান চৌধুরীর নতুন বস্ত্র বিতরণ
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’
শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page