২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনা থানার ওসিকে বদলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালাকে পুলিশের শিল্পাঞ্চলে বদলি করা হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৯ অক্টোবর) বিকেলে পুলিশের হেডকোয়ার্টারের এডিশনাল আইজি কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ দেওয়া হয়।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তার নিয়মিত প্রশাসনিক বদলি হয়েছে। এর বেশি কিছু না।আদেশে বলা হয়েছে, পাবনা সদর থানা পুলিশের ওসি কৃপা সিন্ধুবালাকে বদলি করে বাংলাদেশ পুলিশের শিল্পাঞ্চলে পদায়ন করা হলো। নতুন কর্মস্থলে যোগদানের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৫ অক্টোবর তিনি অবমুক্ত বলে গণ্য হবে।এর আগের কর্মস্থল বগুড়ার ধুনোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের ২ আগস্টে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ ওঠে। এর বিচারের দাবিতে ভুক্তভোগী কিশোরীর মা কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে প্রথমে বগুড়া পুলিশ সুপার ও পরে পিআইবির নিকট অভিযোগ দেন। পিআইবি তদন্তে নামলে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।ধর্ষণ মামলার আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে ধর্ষণের প্রমাণমূলক ভিডিও সহ সব আলামত নষ্টের বিষয়ে আদালতে আসামি স্বীকারোক্তি দেন। এরপর পুলিশের সদর দপ্তরে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিআইবি। এরপর বহাল তবিয়তে সে পাবনা থানায় দায়িত্ব পালন করতে থাকেন।উল্টো মামলার চার্জশিটে ওসি কৃপা সিন্ধুবালার নাম বাদ দিতে চাপ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর মা পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে শাস্তিমূলক এ বদলির আদেশ দেওয়া হয়। ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে হঠাৎ এ প্রশাসনিক বদলির ব্যাপারটি এঘটনা সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।ওসি কৃপা সিন্ধুবালা ২০২২ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বগুড়ার ধনুট থানার দায়িত্বে ছিলেন। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পাবনা জেলায় পাঠানো হয়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page