২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় হত্যার হুমকিতে বাড়ী ছাড়া তারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার সুজানগরে পেনশনের টাকা ও সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী ভাতিজি-ভাবীকে মারধরসহ কলেজপড়ুয়া আরেক ভাতিজিকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে চাচা মো. আব্দুল মতিনের বিরুদ্ধে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে। পরে গত ৩১ আগস্ট আলেয়া খাতুন (৬১) বাদী হয়ে দেবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিনসহ ৭ জনকে আসামি করে পাবনার আমলি আদালত-৩ মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সুজানগর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চরদুলাই গ্রামের ইউসুফ আলী শেখ পাবনা জেলা প্রাণিসম্পদ অফিসে উচ্চমান সহকারী হিসেবে চাকরি করতেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।স্বামীর মৃত্যুর পর আলেয়া খাতুন (৬১) প্রতিবন্ধী মেয়ে আশরাফুল নাহার ইভা (২৮) এবং পাবনার এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসমত জেরিনকে (১৯) নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করতেন।সম্প্রতি আলেয়া খাতুন স্বামীর পেনশনের ২৪ লাখ ৫৬ হাজার ২৮০ টাকা পান। এছাড়া স্বামীর নামে সুজানগর পোষ্ট অফিসে ১০ লাখ টাকা এবং সিটি ব্যাংকের পাবনা শাখায় এফডিআর করা ৯ লাখ ৮৮ হাজার টাকা রয়েছেন। জোর করে সেই টাকার নমিনি হন আব্দুল মতিন।পরে আব্দুল মতিন সুজানগর উপজেলার ভাবানীপুর মৌজায় আলেয়া খাতুনের নামে দশমিক ১০ একর জমি লিখে দিতে চাপ দেন এবং পেনশনের ৩০ লাখ টাকা দাবি করেন। আত্মীয়-স্বজন ও গ্রাম প্রধানদের মাধ্যমে আলেয়া খাতুনকে বারবার চাপ দিতে থাকেন তিনি। টাকা ও জমি লিখে দিতে রাজি না হওয়ায় ২৯ আগস্ট আব্দুল মতিনের নির্দেশে মো. আলী শেখ (৫৬), মোছা লাভলী খাতুন (৪৭), কেয়া খাতুন (১৯), আমেনা খাতুন (৬০), নিজাম উদ্দিন (৪২) ও ইনসান বেগম (৬০) দুই মেয়েসহ আলেয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।মৃত ইউসুফ আলী শেখের স্ত্রী আলেয়া খাতুন বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। কোথাও বিচার পাচ্ছি না। মতিনের ভয়ে কেউ কিছু বলছে না। আমার সন্তানদের নিরাপত্তা চাই।’অভিযুক্ত চাচা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন বলেন, ‘তার ভাতিজিরা বিপথগামী হয়ে পড়েছে। তাই চাচা হিসেবে আমি শাসন করেছি। জমি বা টাকা চাওয়ার ঘটনা সত্য না।’এ ব্যাপারে সুজানগর থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আদালতের আদেশনামা হাতে পেয়েছি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page