২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় স্কুলছাত্র অপহরণ,গ্রেপ্তার- ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় অপহৃত মাহিম হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে আলী শারাফী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।মাহিম উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে। সে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গ্রেপ্তার আলী শারাফী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের রবিউল করিমের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রের মা মাবিয়া খাতুন বাদি হয়ে থানায় মামলা করেছেন।মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আলী ফুফু মারিয়া খাতুনের বাড়িতে বেড়াতে যান। ফুফাতো ভাই মাহিমকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ফুফার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে ফুফাতো ভাইকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।অভিযুক্ত আলীর বিকাশ নাম্বারে ৫ হাজার টাকা পাঠান ফুফা নাজমুল হোসেন। তবে আরও ৪০ হাজার টাকা দাবি করে বারবার কল দিতে থাকে আলী। টাকা না দিলে মাহিমের মরদেহ পাঠানো হবে বলে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে রাতেই মাহিমের বাবা বিষয়টি পুলিশকে জানান।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বিষয়টি শোনার পরেই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page