২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় সাবেক চেয়ারম্যানকে হাতুড়িপেটা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

বাজারে যাওয়ার পথে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে (৪৫) হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৪ আগস্ট) সকালে নাগডেমরা ইউনিয়নের অদূরে আবুল বাজারে এ ঘটনা ঘটে। হারুন অর রশিদ নাগডেমরা ইউনিয়ন আ’লীগের ‘খ’ অঞ্চলের সাধারণ সম্পাদক।জানা যায়, সকাল ৯টার দিকে নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বাড়ি থেকে ভ্যানযোগে উপজেলার সোনাতলা বাজারে যাচ্ছিলেন। পথে দুষ্কৃতিকারীরা তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযান চালিয়ে সোনাতলা গ্রামের আবুল ফকিরের ছেলে বাবুল ফকিরের বাড়ি থেকে কয়েকটি হাসুয়া ও বেশ কিছু বাঁশের লাঠি জব্দ করে।স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রাহমান ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।আহত আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের ছোট ভাই জুয়েল রানা বলেন, পূর্ব শত্রুতার জেরে নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমানের লোকজন বাজারে যাওয়ার সময় আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। ভাইয়ের দুই পা ভেঙে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মারধরের ঘটনায় তার এবং সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আমার জানা ছিল না।পাল্টা অভিযোগ করে চেয়ারম্যান বলেন, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আগামী নির্বাচনে আমাকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার লোকজন দ্বারা আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে হাসুয়া, বাঁশের লাঠিসহ ১৩ জনকে আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page