২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় মায়ের চেয়ে ৮ বছরের বড় ছেলে!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

মা মাজেদা খাতুনের চেয়ে ৮ বছরের বড় ছেলে মাজেদ আলী। ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯ সাল। আর মায়ের জন্ম ১৮ অক্টোবর ১৯৭৭ সালে! অবিশ্বাস্য হলেও মা ও ছেলের বয়সের এমন পার্থক্য দেখা গেছে তাদের জাতীয় পরিচয়পত্রে।তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে। এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ওই মা-ছেলেকে। এদিকে এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম। তিনি জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে।তিনি আরও জানান, তার স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তার পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন।ছেলে মাজেদ আলী জানান, এনআইডি কার্ডে তার বয়স মায়ের চেয়েও ৮বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে। এ নিয়ে অনেকেই হাসাহাসি করে।ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, তাদেরকে এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এ জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলেছেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page