৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় মাত্র দুইশ টাকার জন্য নৃশংস খুন, প্রধান আসামী গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি >>>পাবনার আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া গ্রামে রাজমিস্ত্রী রিপন হোসেনকে নৃশংসভাবে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি ভাতিজা মোঃ হৃদয়।গত ১২ জুলাই এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত রিপনকে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ২৩ জুলাই ঘটনার ১২ দিন পর রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।র‌্যাব বলছে, মাত্র ২শ টাকার লেনদেনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়। স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া কতিপয় ছেলে চাঁদা তুলে টিন ও বাঁশ দিয়ে একটি ক্লাব ঘর তৈরী করে। এই ক্লাব ঘর তৈরীতে নিহত রিপন ৫০০ টাকা এবং হত্যাকারী হৃদয় ২০০ টাকা দেয়। পরবর্তীতে নির্বাচন শেষ হয়ে গেলে ঘটনার অনুমান ১ মাস পূর্বে রিপনের সাথে হৃদয়ের চাচাতো ভাই আয়নালের ব্যক্তিগত দ্বন্দ্ব হয়।এই দ্বন্দ্বের কারনে ক্লাব ঘরটি ভেঙ্গে ফেলা হয়। নিহত রিপন ক্লাবের ভাঙ্গা অংশ টিন, বাঁশ ইত্যাদি নিয়ে যেতে চাইলে হৃদয়, হৃদয়ের আপন ভাই তালেব এবং চাচাতো ভাই আয়নাল, মুনসুর রিপনকে হৃদয়ের ২০০ টাকা দিতে বলে। রিপন পরে টাকা দিবে বললে এ নিয়ে কথা কাটাকাটি এবং মারামারির উপক্রম হয়। হৃদয়ের মা মারামরি ঠেকাতে গেলে পড়ে গিয়ে বাম হাতে আঘাত পায়। উক্ত ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য রিপনকে মারার উদ্দেশ্য হৃদয় স্থানীয় কামার দিয়ে একটি ধারালো হাঁসুয়া তৈরী করে এবং সুযোগ খুঁজতে থাকে।ঘটনার দিন সকালে রিপন রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে হৃদয় তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিপনের মাথায় কোপ দেয়। রিপন মাটিতে লুটিয়ে পড়লে রিপনের কাঁধ এবং বাম চোখ বরাবর একাধিক কোপ দেয়। লোকজন এগিয়ে আসলে হৃদয় তৎক্ষনাত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার প্রেক্ষিতে রিপনের বৃদ্ধ পিতা মোঃ খোরশেদ মোল্লার অভিযোগে ১২ জুলাই, পাবনার আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রুপান্তরিত হয়।হত্যাকান্ডের পরপরই মূল হত্যকারী হৃদয় (২২), পিতা-মোঃ রজিম উদ্দিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। তুচ্ছ বিষয়ে এই নৃশংস হত্যাকান্ড এবং হত্যাকান্ডের প্রধান আসামী হৃদয় পলাতক থাকায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়।হত্যাকান্ডের পর থেকেই এই মামলার প্রধান আসামী এবং হত্যাকান্ডের মূল হোতা হৃদয়কে গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে র‌্যাব। অবশেষে গত ১৪ আগস্ট রাতে র‌্যাব-৪, সিপিসি-২ এর সহযোগীতায় আত্মগোপনকৃত হৃদয়কে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার একটি ক্যারামবোর্ড খেলার দোকান থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তদন্তকারী সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page