২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, ২ কসাইকে জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার ভাঙ্গুড়ায় মরা গরু জবাই করে তার মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হয় ফরিদ হোসেন (৩০) ও স্বপন আলী (৩২) নামে দুই কসাই।পরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে দুইজনকে মোট ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজি বুধবার (০৯ আগস্ট) বিকালের দিকে উপজেলার উত্তর মেন্দা গ্রামে এই অভিযান চালিয়ে এ আদেশ দেন।জানা গেছে, হারোপাড়ার বাসিন্দা ও মৃত আবুল কালামের ছেলে ফরিদ ও বড়াল মাঠ পাড়ার বাসিন্দা শাফি ইসলামের ছেলে স্বপন দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া শরৎনগর বাজারে শহিদুল ইসলামের মাংসের দোকানে কসাইয়ের কাজ করে।বুধবার দুপুরের দিকে তাদের একটি গরু মারা যায়। এ দিন বিকালে ফরিদ ও স্বপন চাকু, ছুরি ও চাপাতি সহ মরা গরুটি একটি পিকআপ গাড়িতে নিয়ে সিংগাড়ি এলাকায় জবাহ করেন। পরে লোক জনের উপস্থিতি টের পেয়ে ওই গাড়ি যোগে মন্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে গাড়ি থেকে নামায়। সেখানে তারা অসুস্থ্য মৃত গরুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে।এমন সময় স্থানীয় জনতা টের পেয়ে বাসিন্দারা তাদেরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থলে গিয়ে মরা গরুর বিষয়টি নিশ্চিত হলে অভিযুক্ত ফরিদ ও স্বপনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পাশাপাশি ওই অসুস্থ্য মৃত গরুর মাংস মাটিতে পুতে রাখার নিদেশ দেন।স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গুড়া থেকে অসুস্থ্য মৃত গরু গাড়ি যোগে নিয়ে এসে নির্জন স্থানে জবাই ও বিক্রির উদ্দেশ্যে মাংস তৈরি করা বড় ধরনের অপরাধ। তাদের আরও বেশি শাস্তি হওয়া দরকার ছিল।ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কসাই ফরিদ হোসেন ও স্বপন আলী বলেন, তাদের ভুল হয়েছে । এমন কাজ আর কখনো না করার অঙ্গীকার করেন তারা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজি বলেন, মরা গরুর মাংস বিক্রির জন্য প্রস্তুত করায় পশূ জবাইও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারা অমান্য করার অপরাধে ১৭ ধারায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page