২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় মনা হত্যার তিনদিন পর মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় তাফসির আহমেদ মনা হত্যাকাণ্ডের তিনদিন পর পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। এতে আরও ১৬ জনের নামে উল্লেখ করা হয়েছে।
সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। মামলা তদন্তের স্বার্থে অপর আসামিদের নাম প্রকাশ করেননি তিনি। এর আগে সোমবার রাতে নিহতের মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, মামলায় যে ১৭ জনকে আসামি করা হয়েছে তারা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা নিহত হন। হত্যাকাণ্ডের জের ধরে রোববার রাতে স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রূপপুর মোড়ে মানববন্ধন করেন তারা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উপজেলার পাবনা-কুষ্টিয়া ব্যস্ততম মহাসড়কের দু’পাশে অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
এ সময় মহাসড়কের দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পুলিশের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আসামি দ্রুত গ্রেফতার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page