২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ০১আহত ১০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার ঈশ্বরদীতে বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে গেছে।শনিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে রাজশাহীর থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে ও বিপরীতমুখি আরেকটি ট্রাক নাটোর জেলার দিকে যাচ্ছিলো। ট্রাক-বাস দু’টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দু’টি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছে। বাস ও ট্রাক জব্দ করে পুলিশর হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page