২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে হত্যা মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।লাবনীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং রিয়াদের মরদেহ ঝুলছিল পাশের এক গাছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা না গেলেও পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করা হতে পারে। নিহত দুজন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না। রাতে কোন এক সময় দুবৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে গেছে।স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, লাবনী খাতুন তার শিশুছেলে ও শাশুড়িকে নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাজ চলমান আছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page