৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে একদিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে দুই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলো, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ছেলে শহীদ মাল (১৫) ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুমনা খাতুন (১৬)। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতের কোনো এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মাল আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজবাড়ির শয়নকক্ষের বাঁশের আড়া থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, স্কুলছাত্রের পরিবার থেকে দাবি করা হয়েছে মোবাইল কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘাইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।একই থানার এসআই আব্দুল মোত্তালেব বলেন, খবর পেয়ে সুমনার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মারা যাওয়া কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য সদরে পাঠানো হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page