৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় দুই কোটি টাকা আত্মসাত: ব্যাংকের ৫ জনসহ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

এক কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার ব্যবসায়ী ইমরুল কায়েস (৪০) ও সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার ম্যানেজার ও অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোশতাক আহমেদ (৪২)সহ ৫ জনকে আসামী করে মামলা করেছে পাবনা দুর্নীতি দমন কমিশন। সোমবার ১৯ জুন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সুত্রধর বাদী হয়ে নিজ কার্যালয়ে এই মামলা করেন। ইমরুল কায়েস ঈশ্বরদী উপজেলার বিমানবন্দর সড়ক এলাকার রহিমপুর গ্রামের মহিত বিশ্বাসের ছেলে এবং মেসার্স কায়েস এন্টারপ্রাইজের মালিক। মোশতাক আহমেদ রাজশাহী জেলার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে। এই মামলার অন্য আসামীরা হলেন, সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার ম্যানেজার (অপারেশন) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভালুকা গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৫৩), ব্যাংকের জুনিয়র অফিসার বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের নায়েব আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫) ও ব্যাংকের ট্রেইনি ক্যাশ অফিসার রাজশাহী জেলার পবা উপজেলার কালুমের গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. ইমরান (৩০)। দুদক ও এজাহার সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল অভিযুক্তরা কোন প্রকার নগদ টাকা গ্রহণ না করেই চার কিস্তিতে ব্যবসায়ী ইমরুল কায়েসকে ৩ কোটি ৫৮ লক্ষ টাকার পে-অর্ডার প্রদান করেন। দীর্ঘদিন পর ইমরুল কায়েস এক কোটি ৩৫ লক্ষ টাকা জমা দেন। এর পরেই কোন প্রকার টাকা জমা না দিয়েই ইমরুল কায়েস ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে বিআর০৪৯৬৪৯৪ পাসপোর্টের ব্যবহার করে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারতে চলে যায়। এর পরে ব্যাংক বিভিন্নভাবে আরও ৩৮ লক্ষ ২৫ হাজার ৩২৮ টাকা আদায় করে। সুত্র আরও জানায়, দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক পে-অর্ডার দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা ব্যাক্তিগত স্বার্থ হাসিলে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ পান। এ ছাড়া ব্যবসায়ী ইমরুল কায়েস কোন প্রকার টাকা না দিয়ে পে-অর্ডার নিয়ে ভাঙ্গিয়ে টাকা আত্মসাত করার অভিযোগও প্রাথমিকভাবে প্রমানিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ৪২০, ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক ঐ ৫ জনকে আসামী করে মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক খায়রুল হক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার এবং আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার চার্জশীট প্রদান করা হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page