২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় ট্রেনের ধাক্কায় ট্রলি খাদে, যুবক নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনা চাটমোহরে দ্রুত গতি সম্পন্ন বিলাস বহুল আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) এর ধাক্কায় প্রান হারিয়েছেন আব্দুল করিম (৩৫) নামক একজন বালু সরবরাহকারী যুবক। তার ভাই লিখন (৩০) এর অবস্থাও সংকটাপন্ন।চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেলক্রসিং-এ এ দূর্ঘটনা ঘটে। আব্দুল করিম ও লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।জানা গেছে, অল্প কিছু দিন আগে ইট, বালি পরিবহনের জন্য স্যালো ইঞ্জিন চালিত গাড়ি কেনেন আব্দুল করিম। দুই ভাই গাড়িটিতে করে বিভিন্ন যায়গায় ইট, বালি সরবরাহ করতেন। সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন। ফেরার পথে প্রভাকর পাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের স্যালো ইঞ্জিন চালিত গাড়িটিকে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে দুই ভাই মারাত্মক আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন সময়ে প্রাণ হারান আব্দুল করিম।স্বজনরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে কান্নায় ভেঙে পরেন। উন্নত চিকিৎসার জন্য লিখনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।প্রভাকরপাড়া এলাকার মিনারুল জানান, দূর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখি দুই ব্যক্তি পরে রয়েছেন। আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা জানান, অনেক চেষ্টা করেও দূর্ঘটনার শিকার আব্দুল করিমকে বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য লিখনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘প্রভাকরপাড়া রেল ক্রসিং-এ কোন গেইট ম্যান নাই। অসাবধানতা বশত এ দূর্ঘটনা ঘটেছে। আমি বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেছি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page