২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বালিবাহি ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চামেলী খাতুন (৪০) নামের এক গৃহবধূ ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত হয়েছেন। সিএনজি চালাকসহ ৫ যাত্রী মিলে আহত হয়েছেন আরও ৬জন।রবিবার দুপুরের দিকে উপজেলা টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি মহাসড়কের পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্যাস পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ও চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধাঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করেন।জানা গেছে, নিহত গৃহবধূ তার পিতার বাড়ী চাটমোহর থেকে শাহজাদপুরে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। পুলিশ, ট্রাকটিকে আটক করেছে এবং লাশ মর্গে প্রেরণ করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, চাটমোহর থেকে নিহত চামেলী খাতুনসহ ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজি ফরিদপুরের দিকে যাচ্ছিলেন।অপরদিকে বালু বোঝাই দশ চাকার ড্রাম ট্রাক (পাবনা-ট ১১-১২৫৬) বাঘাবাড়ি থেকে চাটমোহরের দিকে আসছিলো।ঘটনাস্থলে আসলে সিএনজি তার সামনের গাড়িকে ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই গৃহ বধূর মৃত্যু হয়।সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালাকসহ আরও ছয়জন গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতার ভীড়ে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. নাজমুল হক ও এস আই আকরাম ঘটনাস্থালে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু নিহত চামেলীর লাশ ট্রাকের চাকার নিচে আটকা পড়ে থাকায় বের করতে না পেরে চাটমেহার ফার্য়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘন্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করেন।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠনো হয়েছে।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. নাজমুল হক বলেন, বালীবাহী ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page