২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার সাঁথিয়ায় রোখসানা খাতুন (২৬) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী সুমনকে আটক করেছে থানা পুলিশ। সে সাঁথিয়া উপজেলাধীন পার-করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত রোকসানা পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশনের মেয়ে।নিহতের পারিবারিক ও সাঁথিয়া থানা সুত্রে জানা গেছে, গত ৮ বছর আগে পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশনের মেয়ে রোকসানা খাতুনের বিয়ে হয় সাঁথিয়া উপজেলার পার-করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমনের সাথে। তাদের ঘরে ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের এক ছেলে রয়েছে।বিয়ের পর থেকে সুমন তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই রোকসানাকে শারিরীক ও মানুষিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সুমন রোকসানাকে মারপিট করলে সে মারা যায়। নিহতের গলায়, মুখে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।হত্যার অভিযোগে থানায় আটককৃত সুমন জানায়, ঘটনার দিন রাতে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পর সুমন রেগে গিয়ে রোকসানাকে মারপিট করলে সে পড়ে যায়। ওর দাত লেগে গেছিল আমি বুঝতে পারি নাই। পরে দেখি মারা গেছে।মেয়ের বাবা রওশন আলম জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে সুমন নানাভাবে শারিরীক মানুষিক নির্যাতন করতো। টাকা পয়সা চাইতো। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ওদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। ঘটনার দিন দুজনের মধ্যে গোন্ডগোল হয়। সুমন রোকসানাকে মারপিট করলে সে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতে তার মৃত্য হয়েছে। নিহতের স্বামী সুমনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page