২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় কৃষকের তালাবদ্ধ ঘর থেকে মহিষ চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় হাসিনুর রহমান নামে এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসিনুর রহমান ওই গ্রামের মৃত যদু প্রামানিকের ছেলে।জানা গেছে, হাসিনুর রহমান পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি একজন গাড়িয়াল। দুটি মহিষ ও গাড়ি তার সংসারে সম্বল। মহিষ যোগে গাড়ি দিয়ে বিভিন্ন মানুষের মাঠের ধান বা অন্যান্য ফসল বহন করে যা পায় তাই দিয়েই তার সংসার চলে।প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যা রাতে মহিষ চুরির ভয়ে মহিষ দুটি খাওয়ানোর পর গোয়াল ঘরে গলায় তালাবদ্ধ করে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে তিনি জেগে উঠে বাহিরে গিয়ে দেখে তার একটি

মহিষ নেই। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করে তিনি বুঝতে পারেন তার মহিষটি চুরি হয়েছে। বিষয়টি জানাজানি হলে আশেপাশের বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও মহিষটির কোন হদিস মেলেনি। এতে তিনি বিমর্ষ হয়ে পড়েন। মহিষটির আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।ঘটনার বিষয়ে মহিষ মালিক হাসিনুর রহমান জানান, মহিষ চুরি যাওয়ার ভয়ে রাতে তালাবদ্ধ করে রাখতাম। তারপরেও একটি মহিষ চুরি হয়ে গেল। এখন কিভাবে গাড়ি চালাবো বুঝতে পারছি না।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং ওই বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page